গাংনী সীমান্তে মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও পটকা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
গাংনী সীমান্তে মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও পটকা উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও পটকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার গভীর দিবাগত রাত দেড়টার দিকে কাজিপুর বর্ডারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।


বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া নামক স্থানে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি দল। সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই টহল চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৭০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি (পটকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)