কার্পাসডাঙ্গায় বড়দিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
কার্পাসডাঙ্গায় বড়দিন উদ্যাপন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। চার্চের বাবুল বৈরাগীর নেতৃত্বে অনুষ্ঠিত এসব প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উপাসনায় নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ খ্রিষ্টানরা অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে বড়দিনের কেক কাটা হয়। পরে শিশু ও কিশোরদের জন্য ইনডোর ও আউটডোর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণ আলোকসজ্জা ও রঙিন সাজে সজ্জিত করা হয়। বাবুল বৈরাগী বলেন, বড়দিন আমাদের জন্য ভালোবাসা, ক্ষমা ও মানবতার শিক্ষা বহন করে। এই দিনে আমরা সবাই যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি- এটাই আমাদের কামনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)