দর্শনার জয়নগর মাঠ থেকে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
দর্শনার জয়নগর মাঠ থেকে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

৬ বিজিবির অভিযানে দর্শনার জয়নগর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে দর্শনার জয়নগর আইসিপি ক্যাম্প কমান্ডার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জয়নগর মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির সদস্যরা মাঠের ভেতর কয়েকজন ব্যক্তিকে ঘাস বোঝাই করে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা ঘাসের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ঘাসের বস্তা তল্লাশি করে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)