তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভাংবাড়ীয়ায় বিএনপির আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভাংবাড়ীয়ায় বিএনপির আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ভাংবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে এই আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।


৬ নম্বর ওয়ার্ডে আলোচনা সভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এদিকে ৭ নম্বর ওয়ার্ডে আলোচনা সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইকলাছুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন।
এছাড়া উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি সবোদ আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাক্কা ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন, কৃষক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ।


আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার, সাবেক ইউপি সদস্য আব্দুল মাবুদ পিণ্টু, যুবনেতা মধু আলী, উসমান, মিলন, বকুল, শাহিন, আতিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)