চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-12-25 ইং
চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

দৈনিক ইত্তেফাক বাহাত্তর পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে। দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৈনিক ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের এক নির্ভরযোগ্য দলিল। মুক্ত সাংবাদিকতার পথচলায় পত্রিকাটির অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল শক্তি। এ ক্ষেত্রে ইত্তেফাক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে।


আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রুবাইত বিন আজাদ সুস্থিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট এম.এম. শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ, জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খান প্রমুখ।


দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিকের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বক্তারা বলেন, দেশের গণমাধ্যম ইতিহাসে দৈনিক ইত্তেফাক যুগে যুগে গণমানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবেÑএমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)