হাটবোয়ালিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পাখিভ্যান চালক

আপলোড তারিখঃ 2025-12-25 ইং
হাটবোয়ালিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পাখিভ্যান চালক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পাখিভ্যান হারিয়েছেন এক ব্যক্তি। গতকাল বুধবার বিকেলে হাটবোয়ালিয়া-চুয়াডাঙ্গা সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর নাম জাহারুল ইসলাম (৫৭)। তার পিতার নাম বাসেদ মীর। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও জাহারুল ইসলাম পাখিভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দুর্বৃত্তরা তার পাখিভ্যানটি নিয়ে পালিয়ে যায়।


বিকেলে স্থানীয় লোকজন হাটবোয়ালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে সড়কের ধারে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


পরবর্তীতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি জ্ঞান ফিরে পাননি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কপথে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)