নিজস্ব প্রতিবেদক: হ্যাকারদের কবলে পড়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ফেসবুক আইডি। বহুল জনপ্রিয় ফেসবুক আইডি হ্যাক হওয়ায় জেলা প্রসাশনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছে না হাজারো ভক্ত অনুরাগী। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জানান, আমি যোগদানের পর ডিসি চুয়াডাঙ্গা নামে একটি ফেসবুক একাউন্ট খুলি। তাতে চুয়াডাঙ্গা তথা দেশ বিদেশের অসংখ্য মানুষ এর সাথে যুক্ত হয়। জেলার অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমি প্রায়ই আপলোড করতাম। তাতে মানুষের ব্যাপক সাড়া ছিল। কিন্তু কয়েকদিন আগে ডিসি চুয়াডাঙ্গার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। বিষয়টি তিনি অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে জানালে তিনি বলেন, আমাদের এখানে তেমন এক্সপার্ট নেই। তবে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, বিকল্পভাবে আমরা নতুন একটি ফেসবুক আইডি খুলব।
