সাবেক এমপি বিএনপি নেতা সহিদুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2017-11-12 ইং
সাবেক এমপি বিএনপি নেতা সহিদুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ১৯৪৮ থেকে ২০০৬। চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সহিদুল ইসলামের ১১ তম মৃত্যুবার্ষিকী আজ।  ২০০৬ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরন করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী সহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে বিএসসি পাস করেন। এ সময় তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতি জীবনে প্রবেশ করেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে কয়েকবার কারাবরণও করেন। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক পদে দায়িত্ব পান। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন। এ অবস্থায় তিনি ২০০৬ সালের ১২ই নভেম্বর মৃত্যুবরন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ছিলেন। একই সাথে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ রাজনীতিক দামুড়হুদা উপজেলার নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় কিছুদিন শিক্ষকতাও করেছেন বলে জানা যায়। এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। হাফেজ মো. মাহাবুবুল আলম এই দোয়া মাহফিল পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)