আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে হাদির রুহের মাগফিরাত কামনা

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে হাদির রুহের মাগফিরাত কামনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের উদ্যোগে ‘কবিতায় ওসমান হাদি’ শীর্ষক এক সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর আলমডাঙ্গা শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুন্না আল মাহদি। কাজল আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত কবি ও চিন্তাবিদ শরিফ ওসমান হাদির সাহিত্যকর্ম, চিন্তা ও আদর্শকে কেন্দ্র করে আলোচনা ও কবিতা পাঠ করা হয়।


অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির লেখা ‘লাভায় লালশাক পুবের আকাশ’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন ইমদাদুল হক, তামিম হোসেন ডালিম, সালাউদ্দিন, মুনশি মোহাম্মদ আব্দুল্লাহ ও তাওহিদ খান। এছাড়া কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি করেন মুসআব ইবনে শাফায়েত।


অনুষ্ঠানে শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী ও কবি আহমেদ কাজল। পরে শরিফ ওসমান হাদির কাব্যগ্রন্থের ওপর পর্যালোচনামূলক প্রবন্ধ উপস্থাপন করেন নাদিউজ্জামান রিজভী। একই সঙ্গে তার ‘না–করা সংসার’ কবিতার ভাষিক আঙ্গিক ও কাব্যশৈলী নিয়ে বিশ্লেষণ করেন ইমদাদুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)