আলমডাঙ্গায় এসএসসি ১৯৮৭ ব্যাচের মিলন মেলা

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
আলমডাঙ্গায় এসএসসি ১৯৮৭ ব্যাচের মিলন মেলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্লুসম গাডের্নের উদ্যোগে লন্ডন প্রবাসী বন্ধু আমিরুল ইসলাম আণ্টুর আগমন উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতির অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রয়াত বন্ধু ও বান্ধবীদের আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমানে অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাহিদুল ইসলাম কোহিনুর। গীতা পাঠ করেন বিশ্বজিত সাহার কন্যা। এরপর লন্ডন প্রবাসী বন্ধু আমিরুল ইসলাম আন্টু ও উপস্থিত সকল বন্ধুদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিজেশ কুমারের কন্যা ইশীকা রামেকা তনু, যা মিলন মেলায় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। ব্লুসম গার্ডেনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু খায়ের সণ্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা লন্ডন প্রবাসী বন্ধু আমিরুল ইসলাম আন্টু, মিসেস আন্টু, উপদেষ্টা সুরেশ কুমার আগরওয়ালা, হাজী রফিকুল ইসলাম, মিজানুর রহমান, প্রভাষক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)