শিক্ষার মানোন্নয়নে কোচিং থেকে বিরত থাকার নির্দেশ

আপলোড তারিখঃ 2017-11-12 ইং
শিক্ষার মানোন্নয়নে কোচিং থেকে বিরত থাকার নির্দেশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে ডিজিটাল হাজিরার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে ডিজিটাল হাজিরার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষে জেলার ঐতিহ্যাবহী চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমজাদুল ইসলাম চঞ্চল, সদস্য রিপন আলী, শাহজাহান খান, বিপ্লব, মোস্তাক আহমেদ। এর আগে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিপুল আশরাফ, মিসেস আনন্দ, মিসেস প্রিন্স, শারমিন লায়লা প্রমুখ। অভিভাবকদের কথা ধৈয্য ধরে শোনেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটির জিয়াউদ্দীন আহমেদ। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছোট বাচ্চাদের প্রতিদিন অল্প অল্প সময় দেন। তাহলে দেখবেন আপনার সন্তানকে লেখাপড়ার জন্য আর কোচিংয়ে পাঠানো লাগবে না। তিনি শিক্ষকদের বলেন, আজ থেকে আপনারা কোচিং বাদ দিন। ক্লাসে বসেই সব পড়া করিয়ে দিবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সরোয়ার হোসেন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যাপীঠের শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস। সমাবেশে অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান অতিথির সাথে পরামর্শ করেন। এছাড়া, বিদ্যাপীঠের সকল শিক্ষকদের সাথে আলোচনায় বসেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)