আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার স্টেশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শাকিল হোসেন আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলের নির্দেশনায় এসআই বাবলু খাঁনের নেতৃত্বে একটি টিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্টেশনপাড়ার মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে থেকে শাকিল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)