আলমডাঙ্গায় প্রবাসীর বাড়ি থেকে ওয়ান শুটারগান উদ্ধার

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
আলমডাঙ্গায় প্রবাসীর বাড়ি থেকে ওয়ান শুটারগান উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক প্রবাসীর বাড়ি থেকে একটি অবৈধ ওয়ান শুটা গান উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল বেলগাছি গ্রামের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের লক্ষ্যবস্তু ছিলেন ওই এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী শামীম রেজা (৩৫)। তিনি বেলগাছি মণ্ডলপাড়ার রায়হান জোয়ার্দ্দারের ছেলে।
সূত্র জানায়, কয়েক বছর মালয়েশিয়ায় অবস্থানের পর প্রায় এক বছর আগে শামীম রেজা দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযান শুরুর খবর পেয়ে শামীম রেজা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইল জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)