দামুড়হুদায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
দামুড়হুদায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেল রঘুনাথপুর মসজিদপাড়ায় আগুন লেগে ক্ষতিগ্রস্থ পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়। জনা যায়, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথাপুর গ্রামের নজ্জেলের ছেলে মোতালেবের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিটে হয়ে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেল ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে হাজির হয়ে তাদের খোঁজখবর নেন এবং শীত বস্তু ও খাদ্যসামগ্রী দেন। এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবাইদুর রহমান সাহেল ক্ষতিগ্রস্ত পরিবারকে টিনের ব্যবস্থা করে দেওয়ার আশ^াস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)