আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে যানবাহন থামিয়ে ছিনতাইকারীদের তাণ্ডব

অস্ত্রের মুখে জিম্মি করে পথচারী ও যাত্রীদের সর্বস্ব লুট

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে যানবাহন থামিয়ে ছিনতাইকারীদের তাণ্ডব ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে আলমডাঙ্গার কুয়াতলা বৈদ্যনাথপুর কবরস্থানের নিকটে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ছিনতাইকারীরা সড়কের ওপর বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর পথচারী ও যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় তারা। এর মধ্যে ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে কয়েকজন নারী ও পুরুষ আলমডাঙ্গা রেলস্টেশনে নামেন। পরে তারা একটি ব্যাটারি চালিত রিকশা ভ্যানে নিজ গন্তব্যে রওনা দেন। সূর্য ওঠার আগেই বৈদ্যনাথপুর কবরস্থানের নিকটে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা ভ্যানটির গতিরোধ করে।


যাত্রীদের পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে ছিনতাইকারীরা। তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এছাড়া আলমডাঙ্গার রহমান নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত রিকশা ভ্যানটিও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগীরা জানান, ছিনতাইকারীদের হাতে রামদা, ছুরি, চাকু, লাঠি ও সোঁটা ছিল। তারা সবাই লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সম্পূর্ণ অসহায় করে ফেলে।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সড়কটির ওই অংশ দীর্ঘদিন ধরে নির্জন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই অপরাধীরা সুযোগ নেয়। তারা দ্রুত ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)