ছবির ক্যাপশন:
দর্শনা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. আসিফ রুম্মান এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মোহাম্মদ শিবলী সাদেক। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারী মো. নায়েব আলী। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মো. ওমর আলী, ক্বারী মো. জাহিদ হাসান, মো. নুর আলম নাদিম, মো. ইনজামুল হক ও মো. আব্দুল করিম।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- হাফেজ মো. আমির শাহ, হাফেজ মো. ইমরান খান, হাফেজ মো. জাকির হোসেন, ক্বারী মোহাম্মদ হোসেন, আহমেদ মো. শুকুর আলী, মোহাম্মদ আল আমিন সরদার, মো. লিংকন, মো. হাসেম আলী, মো. নাদিম হোসেন, মো. তোফাজ্জল হোসেন ও মো. ফিরোজ খান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি দর্শনা পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
