ছবির ক্যাপশন:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত শাখার অপারেশন ম্যানেজার মো. ইলাহি মিয়ার সঞ্চালনায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মু. শরিফুল ইসলাম। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা শাখার মাধ্যমে ৬২৫টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
শীতবস্ত্রপ্রাপ্ত
এক অসহায় বৃদ্ধা বলেন, ‘সুন্দর ব্যবস্থাপনায় সম্মানের সঙ্গে শীতের কম্বল
পেয়ে আমি খুব আনন্দিত। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, ‘প্রতিবছর
আর্তমানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
আর্থিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান
আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।’
অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যাণমুখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ
জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন। এসময়
উপস্থিত ছিলেন মেসার্স হাজী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হামিদ,
মেসার্স জোয়ার্দার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. রুমন জোয়ার্দার, আলিয়া
মাদ্রাসার প্রিন্সিপাল মীর জান্নাত আলী, চুয়াডাঙ্গা শাখার সিনিয়র
এক্সিকিউটিভ অফিসার মো. জিয়াউর রহমানসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
