আলমডাঙ্গায় নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

আপলোড তারিখঃ 2025-12-23 ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আজিবার রহমান (৫১) নামে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আজিবার রহমান গড়গড়ি গ্রামের মৃত দাউদ আলী মন্ডেেল ছেলে। তিনি জেহালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নি.) এস এম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০/১১/২০২৪ সালে দায়েরকৃত মামলার আসামি আজিবার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আজিবার রহমানকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)