দর্শনায় যুবদলের নির্বাচনী কর্মশালা

আপলোড তারিখঃ 2025-12-23 ইং
দর্শনায় যুবদলের নির্বাচনী কর্মশালা ছবির ক্যাপশন:

দর্শনা থানা বিএনপির আয়োজনে ৬টি ইউনিয়নের যুবদলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দর্শনা ডাক বাংলো অডিটরয়ামে এই নির্বাচনী কর্মশালা পরিচালনা করেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।


কর্মশালায় বাবু খান আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কীভাবে ভোট প্রার্থনা করতে হবে, এ বিষয় উপস্থিত যুবদলের নেতাদের দিকনিদের্শনা প্রদান করেন। তিনি বলেন, আগে নিজের পরিবারকে ধানের শীষের পক্ষে আনতে হবে। এরপর পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে এবং সারা গ্রামজুড়ে সাধারণ মানুষকে ধানের শীষে পক্ষে উদ্ববুদ্ধ করতে হবে এবং সারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি করতে হবে।

এছাড়া তিনি প্রত্যক গ্রাম ও ওয়ার্ড কমিটিকে একটি করে ফর্ম প্রদান করেন। এ ফর্মে কতজন ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছে, তা লিপিবদ্ধ করার জন্য। প্রতিদিন আসরের পর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার নির্দেশনা প্রদান করেন তিনি। এরপর উপস্থিত যুবদলের নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন-উত্তর করা হয়। 

এ কর্মশালায় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি ও পারকৃষ্ণপুর মদনা-ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিনসহ সহস্রাধিক যুবদল নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)