দর্শনা কেরু চিনিকলে বেড়েছে চিনি উৎপাদনের হার

আপলোড তারিখঃ 2025-12-23 ইং
দর্শনা কেরু চিনিকলে বেড়েছে চিনি উৎপাদনের হার ছবির ক্যাপশন:

দর্শনার কেরু চিনিকলে চিনি উৎপাদন ২০২৫-২৬ মৌসুমে শুরু হয়েছে গত ৫ ডিসেম্বর থেকে। গত রোববার দুপুর ১২টা থেকে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩০ মেট্রিক টন আখ মাড়াই করে ৬৬ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৩০ শতাংশ। গত রোববার পর্যন্ত ১৫ দিনে দর্শনা কেরু চিনিকলে ১৮ হাজার ২০ মেট্রিক টন আখ মাড়াই করে ৮১৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিরতিহীনভাবে চিনি উৎপাদন অব্যাহত রয়েছে। এছাড়া চিনি আহরণের হার ধীরে ধীরে বাড়ছে বলে জানা গেছে। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গতবারের তুলনায় চলতি মৌসুমে মিলটি বিরতিহীনভাবে চলছে। চিনি আহরণের হারও খুব ভালো। বর্তমানে ৫ দশমিক ৩০ শতাংশ হারে চিনি উৎপাদন হচ্ছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)