গাংনীতে ফ্রিজের মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-12-22 ইং
গাংনীতে ফ্রিজের মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাংস বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদ হোসেন এ জরিমানা আদায় করেন। মাংস বিক্রেতা মোহাম্মদ আলী চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার আনারুল ইসলামের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী বাজারের কাথুলী মোড়ে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী কোনো নিয়মের তোয়াক্কা না করেই গতকাল বা পরশুদিনের জবাই করা গরুর উদ্বৃত্ত মাংস ফ্রিজ থেকে নিয়ে এসে বাজারে আজকের মাংস হিসেবে বিক্রয় করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলীসহ সেনা সদস্যরা উপস্থিত হয় এবং মাংস বিক্রেতা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করেন। অভিযোগ প্রামাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে তা বিনষ্ট করার আদেশ দেওয়া হয়েছে। এসময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরেনারি সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমানসহ সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)