আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-12-22 ইং
আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ৬ পিস ইয়াবা ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা থানাধীন নিমতলা গ্রামের বটতলা মোড় এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বড় গাংনী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (২৯) এবং একই গ্রামের বাদল রশীদের ছেলে দিপু (১৯)। পুলিশ জানায়, এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্য ও সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি ইয়াবা ট্যাবলেট ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)