ছবির ক্যাপশন:
দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সমন্বয়ক হাববিুর রহমানের বড় ভাই ইসমাইল হোসেন (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বেলা ১১টায় দর্শনা পরানপুর স্কুলমাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু অংশ নেন।
জানাজায় উপস্থিত সকলকের উদ্দেশ্যে বাবু খান বলেন, ‘আমরা আজকে যারা উপস্থিত আছি আর আমাদের মায়েত আছে, আমাদের মধ্যে পার্থক্য একটায় আমরা নিজেদের জন্য দোয়া করতে পারবো। মায়েতের জন্য দোয়া করতে পারবো। যিনি মারা গেছেন, তিনি আর তার জন্য দোয়া করতে পারবেন না। নিজের নেকির জন্য দোয়া করতে পারবে না। আমাদের প্রধান দায়িত্ব হবে ওনার জন্য দোয়া করা, তার মাগফিরাত কামনা করে। আল্লাহ যেন বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি শোকসন্তত পরিবারে পাশে থাকবো এবং তাদের পরিবারকে অনুরোধ করবো এখনা পরবর্তী নামাজে তার জন্য প্রতিনিয়ত দোয়া করা আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন।’
এরপর হাবিবুর রহমান বুলেট তার বড় ভাইয়েরে কাছে কোনো দেনা-পাওনা থাকলে পরিশোধের দায়িত্ব নেন এবং তার ভাইয়ের চলার পথে কেউ কষ্ট পেলে ক্ষমার করে দেওয়ার আহ্বান জানান। পরিবার সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন গত শনিবার সন্ধ্যা ৭টার সময় যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে তিনি মাথা ব্যথা রোগে ভুগছিলেন। তিনি পরাণপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মন্ডলের বড় ছেলে এবং কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২ বারের নির্বাচিত সদস্য ছিলেন।
তার জানাজায় অংশ নেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান ও তৈয়ব, দর্শনা বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল, বিএনপি নেতা প্রভাষক মশিউর রহমান, শরীফ উদ্দিন, লুৎফর রহমান, সাবেক নতিপোতা ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, সাবেক পৌর ছাত্রদলের ইকবাল হোসেন প্রমুখ।
