বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার নতুন কমিটি ঘোষণা

আহ্বায়ক অনিক ও সদস্যসচিব রনি

আপলোড তারিখঃ 2025-12-22 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে চুয়াডাঙ্গার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তানভীর রহমান অনিক। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন রনি বিশ্বাস।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবিদ হাসান রিফাত ও নাজমুল সালেহীন। আর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তামান্না, আসাদুজ্জামান আসাদ, সিরাজাম মুনিরা, রিংকু আক্তার, মো. সলিমিন হোসেন, মো. জুবায়ের হোসেন, এমদাদুল হক লিখন, আরাফাত রহমান ও আব্দুল্লাহ।


কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন পারভেজ হোসেন ও আজহারুল ইসলাম সোহান। এছাড়া যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাশার প্লাবন, এমরানুল হক লিখন, আশিক ইকবাল, মিনারুল হোসেন, আল রিফাত, শিফাত আল শাফায়াত, আব্দুল্লাহ আল কাফি, আল আমিন রহমান ও মেহেদী হাসান আসিফ। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। সিনিয়র সংগঠকের দায়িত্ব পেয়েছেন আরাফাত রহমান। সংগঠক হয়েছেন সাব্বির হোসাইন, আবু তালহা, জাহাঙ্গীর আলম ও ওয়াকিল আহম্মেদ মুত্তাকিন।


কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন সানজিদা তাবাসসুম মিথীন। সহ-মুখপাত্র হয়েছেন মো. তাহসান, মো. জাহিদুজ্জামান জিসান, রাতুল হোসেন ও মো. শাকিব হাসান।


এছাড়া কমিটিতে সদস্য হয়েছেন মিরাজ আহমেদ, মো. শান্ত হাসান, ফয়সাল মিয়া, মো. নাদিম মাহমুদ, মো. কোবির হোসেন, রাকিব, আরমান সর্দার, মোহাম্মদ মোস্তাকিম রহমান, জোবায়ের হোসাইন, রানা হামিদ, মোহাম্মদ আকাশ, হাবিবুর রহমান, হুমায়ুন আহাম্মেদ, নাঈম হাসান জিতু, বায়জিদ হোসাইন ও মো. নাদিম মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)