চুয়াডাঙ্গা কোর্টমোড়ে স্পিডব্রেকারে নেই সতর্ক সংকেত

প্রায়ই ঘটছে দুর্ঘটনা, পথচারীদের ক্ষোভ

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
চুয়াডাঙ্গা কোর্টমোড়ে স্পিডব্রেকারে নেই সতর্ক সংকেত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক কোর্টমোড়ে সম্প্রতি স্থাপন করা হয়েছে একটি স্পিডব্রেকার। দীর্ঘদিন ধরে জেলা আইনজীবী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি ছিল এ স্থানে স্পিডব্রেকার নির্মাণের। চলতি মাসের ৯ তারিখে প্রথম ধাপে কাজ শুরু হয় এবং ১২ তারিখে সম্পূর্ণ কাজ শেষ হয়। তবে নির্মাণের পর এক সপ্তাহ অতিক্রম করলেও এখনো দেওয়া হয়নি কোনো সতর্ক সংকেত। ফলে চালক ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও চালকরা অভিযোগ করছেন, হঠাৎ সামনে স্পিডব্রেকার চলে আসায় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে। বিশেষ করে বাইরের চালকরা সংকেত না থাকায় বিপদে পড়ছেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, স্পিডব্রেকারটি দিয়ে উপকার হয়েছে, তবে দ্রুত সাদা মার্কিং করলে চালকদের বুঝতে সুবিধা হতো। এটি অনেক বেশি উঁচু হয়ে গেছে, একটু নিচু হলে ভালো হতো।


অটোচালক মনিরুজ্জামান বলেন, ‘আমরা শহরের চালকরা জানি এখানে স্পিডব্রেকার আছে। কিন্তু বাইরের চালকরা জানে না। সংকেত না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।’ দোকানি রিয়াজ বলেন, চিহ্ন বা রং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্তত একটি লাল পতাকা দিলে দূর থেকে চালকরা বুঝতে পারবে।’


এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী বলেন, ‘যখন আমাদের রং আসবে, তখন আমরা রং করে দেব। আপাতত আমাদের কাছে রং নেই। উকিল মানি খন্দকার রং কিনে দেওয়ার কথা থাকলেও তিনি এখনো দেননি। তিনি রং কিনে দিলেই আমি লোক দিয়ে রং করিয়ে দেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)