বড়দিন উপলক্ষে মেহেরপুরে গির্জা ও চার্চ নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
বড়দিন উপলক্ষে মেহেরপুরে গির্জা ও চার্চ নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

আসন্ন ক্রিসমাস ডে ও বড়দিন যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জা ও চার্চের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল হক, জামিনুর রহমান খানসহ মেহেরপুর জেলার বিভিন্ন গির্জা ও চার্চের নেতৃবৃন্দ। সভায় আসন্ন বড়দিন উদ্যাপন উপলক্ষে সার্বিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় গির্জা ও চার্চ নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। তাদের মতামতের আলোকে বড়দিন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার অভিমত ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)