ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অনার্সের ছাত্র তানভীর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তানভীর পৌর এলাকার হামদহ মোল্লাপাড়ার আবুল বাশারের ছেলে। গতকাল শনিবার রাত ৮টার দিকে দ্রুতগতিতে স্পিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তানভীর। এসময় আকাশ নামে তার এক বন্ধু আহত হন। আহত আকাশ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের ছেলে।


ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮টার দিকে বন্ধু আকাশকে নিয়ে ঘুরতে বের হন তানভীর। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্প্রিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই নিহত হন তানভীর। তানভীরের খালা রোকেয়া খাতুন জানান, তানভীর অনার্সের ছাত্র ছিল। তিনি বিয়েও করেছেন। তার একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)