আলমডাঙ্গায় ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
আলমডাঙ্গায় ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা-২০২৫ উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘প্রকৃতির রং’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল প্রতিযোগীর নির্বাচিত ছবি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলায় প্রদর্শন করা হয়। গতকাল শনিবার বিজয় মেলার সমাপনী দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  উপজেলা চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী অধ্যাপক একেএম ফারুকের সঞ্চালনায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা সৌজন্য উপহার হিসেবে এই ক্রেস্ট প্রদান করা হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এমডি. জহিরুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন আল রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল কবির দুদু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, কুহেলী বিউটি পার্লারের স্বত্বাধিকারী সালমা পারভীন ও নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তারুণ্যের মাঝে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং ফটোগ্রাফির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)