আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:

‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’ স্লোগানে আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) আয়োজনে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় সরকারি প্রাথমিক, কেজি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। তিনি পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইএস নেতৃবৃন্দ জানান, মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও প্রশাসনকে ধন্যবাদ জানান

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)