সাংবাদিক মোজাম্মেল শিশিরের চাচার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
সাংবাদিক মোজাম্মেল শিশিরের চাচার ইন্তেকাল ছবির ক্যাপশন:

দৈনিক সময়ের সমীকরণের দামুড়হুদা প্রতিবেদক মোজাম্মেল শিশিরের চাচা আব্দুল হাই সিদ্দীক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। গতকালই এশার নামাজের পর জানাজা শেষে রঘুনাথপুর গ্রামের কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় শরিক হন বিজিএমইএ’র সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও মুসল্লিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)