প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ছবির ক্যাপশন:

দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন হত্যা মামলার আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওরফে মশা (৫০)। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে। জানা গেছে, মশিউর রহমান মেহেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পিতার মৃত্যুসংবাদ পাওয়ার পর কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মশিউর রহমানের পিতা মনিরুল ইসলাম (৮০), বার্ধক্যজনিত অসুস্থতায় আজ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্যারোলে মুক্তি পেয়ে মশিউর রহমান পিতার জানাজায় অংশ নেন এবং শেষবারের মতো বাবাকে বিদায় জানান।


গতকাল বাদ আছর জুগিন্দা গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। এসময় এলাকাজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজা ও দাফন কার্যক্রম শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মশিউর রহমানকে পুনরায় মেহেরপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)