গাংনীর ফতাইপুরে প্রবাসীর মেহেগুনি ও আমগাছের চারা কর্তন

আপলোড তারিখঃ 2017-11-11 ইং
গাংনীর ফতাইপুরে প্রবাসীর মেহেগুনি ও আমগাছের চারা কর্তন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুরে দুবাই প্রবাসী চেংগাড়া গ্রামের ইকরামুল হকের ছেলে আক্তারুল ইসলামের ১০ কাটা জমির মেহেগুনি ও আমগাছের চারা কর্তন করেছে ফতাইপুর গ্রামের বাশার গং। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাশার গংকে গাছ কাটতে নিষেধ করার দুই ঘন্টার মধ্যে গাছগুলো কর্তন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দুবাই প্রবাসী চেংগাড়া গ্রামের ইকরামুল হকের ছেলে আক্তারুল ইসলাম নিজের পিতার নিকট থেকে ক্রয়সুত্রে ১০ কাটা জমি রেজিস্ট্রি করেন ৫ বছর আগে। এরপর সেই জমিতে মেহেগুনি ও আমগাছের চারা রোপন করেন। বাগানের গাছগুলো বর্তমানে চোখে পড়ার মত হচ্ছিল। এসময় তাদের আত্মীয় একই এলাকার মৃত ওহিল উদ্দীনের ছেলে বাশার ও রমজান আলী ৪০ বছর আগের জমির ভাগ করা মানবে না বলে, ওই জমির মালিকানা দাবি করে। উভয়পক্ষ কোর্টে মামলাও করেছে। মামলা দিয়ে এসে ক্ষান্ত হয়নি বাশার ও রমজানকে পুলিশ তাদের দায়ের করা মামলায় গিয়ে থানায় বসার জন্য বলেছে। এছাড়া, গাছ না কাটার জন্য বলে আসার দুই ঘন্টার মধ্যে গাছগুলো বাশার গং কর্তন করেছে। এ ঘটনায় ১০কাটা জমির বাগানের মেহেগুনি ও আমগাছ কর্তনের বিচার চাইতে থানায় হাজির হন ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী রাশেদা খাতুন। তিনি গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেনের নিকট গিয়ে কাটা গাছের চারা নিয়ে ঘটনার বর্ণনা দেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার  হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এএসআই জাহিদকে দায়িত্ব দেওয়া  হয়েছে। গাছ কর্তন করে তারা অপরাধ করেছে এবং পুলিশের আদেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)