কার্পাসডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
কার্পাসডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার  সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গা-কোমরপুর ব্রিজ মোড়ে ওয়ার্ডের গরীব অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ৪ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আজিজুল হক।


বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারি আ.কুদ্দস ও ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ার হোসেন। শিক্ষা উপকরণ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরাসহ তাদের পরিবারের লোকজন আনন্দ প্রকাশ করে বলেন, ‘যুব বিভাগ যে আমাদের পাশে এসে দাঁড়িয়ে শিশুদের শিক্ষা উপকরণ দিয়েছে, তাতে আমরা অনেক উপকৃত হলাম।’ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আজিজুল ইসলাম বলেন, ‘এ ধারা অব্যাহত থাকবে সেই সাথে আমরা আগামীতে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় আনার চেষ্টা করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)