আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফ্রেন্ডস ক্লাব আলমডাঙ্গা চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় (এটিম) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না হওোয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে ২-১ গোলে লাভ স্টার একাদশকে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব আলমডাঙ্গা চ্যাম্পিয়ন হয়।


অনুষ্ঠানে সাবেক ফুটবলার খন্দকার আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে খেলাটি উপভোগ করেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার ও বিপুলসংখ্যক দর্শক। খেলার সঞ্চালনায় ছিলেন মীর আসাদুজ্জামান উজ্জ্বল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক সোহাগ আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রমিলা ফুটবলার উর্মি ও কাজলি। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)