নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

দামুড়হুদা ও দর্শনা থানা-পুলিশের যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

দামুড়হুদা ও দর্শনা থানা-পুলিশের যৌথ অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনা থানার এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও ওয়ারেন্টভুক্ত আসামি মিলনকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দামুড়হুদা ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতা মামলার আসামি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দীনকে (৪৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, প্রায় এক মাস আগে দর্শনা পুরাতন বাজার এলাকায় একটি ট্র্যাকে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাশকতা মামলার আসামি জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)