জুড়ানপুরে নিবন্ধন বাতিলের পরও রেজিস্ট্রির নামে কাজীর প্রতারণার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-11-11 ইং
জুড়ানপুরে নিবন্ধন বাতিলের পরও রেজিস্ট্রির নামে কাজীর প্রতারণার অভিযোগ ছবির ক্যাপশন:
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর গ্রামের মোখলেছুরের কাজী নিবন্ধন বাতিল হওয়ার পরও প্রতিনিয়ত বিবাহ রেজিস্ট্রির নামে প্রতারনা করছে এমন অভিযোগ উঠেছে। কিছু দিন আগে বাল্যবিবাহ নিবন্ধনের অপরাধে দামুড়হুদা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড এবং বিবাহ রেজিস্ট্রি নিবন্ধন বাতিল করেন। কিন্তু জেল থেকে বের হয়ে আবার শুরু করে বিবাহ রেজিস্ট্রির নামে প্রতারণা। গতকাল শুক্রবার হাতেনাতে তার প্রমাণ মিললো। একই দিনে দুইটা বিবাহ নিবন্ধন করেছেন মোখলেছুর কাজী। তিনি উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর ও বিষ্ণুপুর গ্রামে একই দিনে দুইটা বিবাহ নিবন্ধন করেছেন। এ বিষয়ে মোখলেছুর কাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নিবন্ধন বাতিল হয়েছে, আমি আবার নিবন্ধনের জন্য আবেদন করেছি। এখন নিবন্ধন না থাকা সত্ত্বেও কিভাবে বিবাহ নিবন্ধন করছেন? এ প্রশ্নের সঠিক কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি তিনি। জুড়ানপুর ইউনিয়নে দায়িত্বে থাকা কাজী রবিউল ইসলাম বলেন, আমাকে না জানিয়ে আমার পরিচয় দিয়ে বিবাহ পড়াচ্ছে মোখলেচুর। মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাহ পড়াচ্ছে রেজিষ্ট্রী না করে। অবশ্যই প্রতিকার হওয়া উচিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)