খাসকররা ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
খাসকররা ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় নাশকতা মামলায় খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল গনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল খাসকররা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা ও জামশেদের ছেলে মো. বিল্লাল গনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল গনি খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)