কার্পাসডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
কার্পাসডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট বেবী টিচিং সেন্টারের ২১ বছরপূর্তি, বার্ষিক ফলাফল ও ও কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আল আরাফাহ ইসলামী ব্যাংক কার্পাসডাঙ্গা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাজী মো. আব্দুর রশীদের সভাপতিত্বে কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার আল আরাফাহ ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজার মো. শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মুজিবনগর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা প্রভাষক মনিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়ের আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী আ. মান্নান ও আ. মালেক। সার্বিক পরিচালনায় ছিলেন কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট বেবী টিচিং সেন্টারের পরিচালক মাওলানা আ. রশিদ। সঞ্চালনায় ছিলেন বুইচিতলা বড়বলদিয়া দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)