জীবননগর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
জীবননগর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা শুরু হয়। এদিন উপজেলার আইনশৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহ বিষয়ে মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়ন সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নিয়মিত মনিটরিং এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)