চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীরা তার পক্ষে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন।


মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ দলীয় নেতারা।


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। দামুড়হুদা, জীবননগর উপজেলা, সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন ও তিতুদহ ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসন। চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন। নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন। ভোটকেন্দ্র ১৭০টি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)