প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা ইসলামপাড়ার হামজা আটক

আপলোড তারিখঃ 2017-11-11 ইং
প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা ইসলামপাড়ার হামজা আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকার ইসলাম পাড়ার হামজাকে ৬ এ্যাম্পুল প্যাথেডিনসহ আটক করেছে। গতকাল শুক্রবার ৪টার দিকে রেলপাড়ার রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ার রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইসলামপাড়ার মৃত খবির সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী হামজাকে (৩৫) মাদক বিক্রির সময় আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৬ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)