অরুণ ও আমজাদের পক্ষে মনোনয়ন উত্তোলন

মেহেরপুরের দুটি আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি শুরু

আপলোড তারিখঃ 2025-12-18 ইং
অরুণ ও আমজাদের পক্ষে মনোনয়ন উত্তোলন ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করেছে। গতকাল বুধবার পৃথক সময়ে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল ‎বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে তাঁর প্রতিনিধি দল এ মনোনয়নপত্র সংগ্রহ করে। মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থী মাসুদ অরুণের ছোট ভাই ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আনোয়ারুল হক কালু ও অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।‎


‎    মনোনয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, মেহেরপুর-১ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে। মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাসুদ অরুণের মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
অপর দিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।


এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা আবু সায়েম পল্টু, জামাল উদ্দিন, সুলেরী আলভী, নুর ইসলাম, যুবদল নেতা শাহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)