মুজিবনগরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-12-18 ইং
মুজিবনগরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা জাফর সাদিকের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার গ্রামের ৬০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে এই মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। শীতের এই কঠিন সময়ে শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম নিঃস্ব মানুষদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল হক, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকনগর গ্রাম বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)