ছবির ক্যাপশন:
বাংলাদেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৪ ডিসেম্বর। প্রকাশিত ফলাফলে চুয়াডাঙ্গা সদরের স্কুল-কলেজ থেকে পড়াশোনা করা মেডিকেল ও ডেন্টাল মিলিয়ে মোট ১৪ জন শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে রংধনুর ৯ জন শিক্ষার্থী সরাসরি মেধাতালিকায় স্থান করে নিয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।
রংধনু প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর তথ্য এখনও সংগ্রহ করা সম্ভব না হওয়ায় ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ২০২৪ সালে রংধনু থেকে মেডিকেল ও ডেন্টাল মিলিয়ে ৮ জন এবং ২০২৩ সালে শুধু মেডিকেলে ৯ জন শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করে। গত বছর রকি ও কাব্য ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির জন্য বিরল সাফল্য এনে দেয়।
রংধনু থেকে এবছরের কৃতী শিক্ষার্থীরা হলেন- তাসফিয়া করিম সপ্তমী ও আনিকা তাসনিম উর্বি (রাজশাহী মেডিকেল কলেজ), মোছা. আনিসা তাবাসসুম মারিয়া ও দেবজ্যোতি বসু দীপ্ত (খুলনা মেডিকেল কলেজ), তামান্না তাবাসসুম জ্যোতি (ফরিদপুর মেডিকেল কলেজ), মো. নাফিস সাদিক সিফাত (মাগুরা মেডিকেল কলেজ), মাহফুজুর রহমান প্রিয় (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), মো. শাহরিয়ার রহমান সিয়াম (সোহরাওয়ার্দী ডেন্টাল কলেজ) এবং ফারিয়া তাসনিম রোজা (ময়মনসিংহ ডেন্টাল কলেজ)।
রংধনুর এই সাফল্য সম্পর্কে প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুস সালাম (সালাম স্যার) বলেন, ‘এই সাফল্য একার নয়। এটি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শুধু আন্তরিকভাবে দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা এবং মেডিকেল, বুয়েট, কুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ছুটির সময় নিয়মিত ক্লাস নেন। তাদের ক্লাস শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। এ জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
