চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট ইউনিট নেতৃবৃন্দের সাথে স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-12-18 ইং
চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট ইউনিট নেতৃবৃন্দের সাথে স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময় ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের জেলা শাখার সেক্রেটারি হামিদুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ।


এছাড়াও আগামীদিনে রেডক্রিসেন্টের কার্যক্রমকে কীভাবে গতিশীল করা যায়, সেই বিষয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদস্য মো. সিরাজুল ইসলাম মনি, মো. সেলিমুল হাবিব সেলিম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, মো. আরিফ হোসেন জো: সোনা, মো. মফিজুর রহমান মনা, মো. আল মাসুম বাবু প্রমুখ।


            বক্তারা বলেন, রেডক্রিসেন্ট চক্ষু হাসাপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তবে বিগত দিনে এ প্রতিষ্ঠানের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এমবিবিএস ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তার নেই। একজন কোয়াক ডাক্তার দিয়ে প্রতিদিন রোগী দেখানো হয়। সপ্তাহে একজন ডাক্তার চোখের অপারেশন করে। ভালোমানের সেবা না পেয়ে রোগী অনেক কমে গেছে। বক্তারা ভালো মানের দুইজন ডাক্তার এনে হাসপাতাল পরিচালনার তাগিদ দেন। সেই সাথে অর্থিক অনিয়ম যাতে না হয়, সেটাও নতুন কমিটিকে দেখার অনুরোধ রাখেন সম্পাদকবৃন্দ।


হাসপাতাল সূত্র জানায়, ১৫০ টাকার বিনিময়ে রোগীরা চোখের চিকিৎসা নিয়ে থাকে। এছাড়াও সপ্তাহে একদিন ৪ হাজার টাকার বিনিময়ে লেন্সসহ চোখের ছানি অপারেশন করা হয়। এর বাইরে জাতীয় দিবসে মাঠে ও ময়দানে রেডক্রিসেন্ট সোসাইটি ফ্রি মেডিকেলে ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)