বড়বলদিয়ায় শহিদ জিয়া স্মরণে ফুটবল টুর্নামেন্ট

আপলোড তারিখঃ 2025-12-17 ইং
বড়বলদিয়ায় শহিদ জিয়া স্মরণে ফুটবল টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ‘মাদককে না বলি- খেলাধুলায় মনোনিবেশ করি’ স্লোগানে দামুড়হুদার বড়বলদিয়ায় শহিদ জিয়া স্মরণে বড়বলদিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়


উদ্বোধনী খেলায় ছোটবলদিয়া ফুটবল একাদশ ও কামারপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি সমতায় থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ছোটবলদিয়া ফুটবল একাদশ ৩-১ গোলে কামারপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিবার রহমান, সহসভাপতি মো. আমিরুল ইসলাম, বড়বলদিয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুন্তাজ আলী।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন রেজা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়বলদিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আজিজুল, সামাদ, বাবুল ও সেলিম রেজা। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)