আলমডাঙ্গায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-12-17 ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানায় দায়ের করা নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মতিয়ার রহমান (৪৫)। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই এস এম নিয়ামুর হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান চুয়াডাঙ্গা পৌরসভার মাঝেরপাড়া এলাকার মৃত তাহাজ্জেদ আলীর ছেলে। তিনি ২০২৪ সালের ১০ নভেম্বর আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি নাশকতা মামলার ১০ নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)