ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে ৭৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নাগরিককে (নারী) আটক করা হয়েছে। বিজিবি জানায়, গত সোমবার সন্ধ্যায় উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্তোষপুর গ্রামের পাকা রাস্তা থেকে নায়েক মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া রাত ১২টা ৩০ মিনিটে মেদিনীপুর বিওপির এলাকায় হরিহরনগর গ্রামের বাজারসংলগ্ন আমবাগান থেকে নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে ২৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, একই রাতে বাঘাডাঙ্গা বিওপির এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারীকে আটক করা হয়। তাকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার যশোর শাখায় হস্তান্তর করা হয়েছে।
