ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-12-16 ইং
ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোগাইল বগাদীতে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশে রয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা শাহীন রেজা, রাজিবুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আয়োজকরা জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)