সরিষাডাঙ্গায় ইউনিয়ন যুবলীগ নেতা হারুনের মৃত্যু : দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-11-11 ইং
সরিষাডাঙ্গায় ইউনিয়ন যুবলীগ নেতা হারুনের মৃত্যু : দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা হারুন অর রশিদ (৩০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজেউন)। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন যুবলীগ নেতা সরিষাডাঙ্গা গ্রামের হারুন-অর রশিদ শুক্রবার বিকালে মারা যান এবং গতকালই বাদ ঈশা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজের জানাযায় অংশগ্রহন করেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা সহ সর্বস্তরের মানুষ। জানাজা শেষে নিজ গ্রাম সরিষাডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহি রেখে যান। দাফনকার্যে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, আইলহাস ইউনিয়নের সচিব ও মরহুমের চাচা শ্বশুর মুছাব আলী, সাংবাদিক হুসাইন মালিক, সাইফ জাহান, অনিক সাইফুল ও ¯’ানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)